সিলেট ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
News Title :
হবিগঞ্জে সিপিবির পূজা মণ্ডপ পরিদর্শন অব্যাহত, স্থানীয় সুধীজন ও পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ‎জামালপুরে ১৫০ শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষা উপকরণ গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ‎জামালপুরে ২০ টি পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করল দোস্ত এইড, স্বাবলম্বিতার নতুন উদ্যোগ ‎গোলাপগঞ্জে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ‎মৌলভীবাজারের রাজনগরে ব্যতিক্রমী দুর্গাপূজা, লোককথা ও আধ্যাত্মিক বিশ্বাসের টানে ছুটে আসেন দেশ-বিদেশের দর্শনার্থীরা‎ ‎সিলেটে রেলওয়ে স্টেশনের থেকে ১৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-১ ‎মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের:‎দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৯ এর অধিনায়ক‎

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।
‎
‎মঙ্গলবার (২০ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মনজুর আহমদ নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের কাছে প্রেসক্লাব পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেন।
‎
‎বিদায়ী সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন, সাবেক সভাপতি এম এ মতিন ও সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিনসহ প্রেসক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে বক্তারা প্রেসক্লাবের অতীত কার্যক্রমের প্রশংসা করে বলেন, নতুন কমিটির নেতৃত্বে উপজেলার সাংবাদিকতার মানোন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে প্রেসক্লাব আরও কার্যকর ভূমিকা রাখবে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে সিপিবির পূজা মণ্ডপ পরিদর্শন অব্যাহত, স্থানীয় সুধীজন ও পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সময় ০২:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬