সিলেট ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
News Title :
শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৯ এর অধিনায়ক‎ ‎প্রবাসীদের সেবায় শাহজালাল বিমানবন্দরে ট্রলি হস্তান্তর প্রবাসী কল্যাণ মন্ত্রীর‎ হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় দেবীরূপে পূজিত ১০ বছরের কৃত্তিকা বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারীর উদ্বোধন নারীর স্বাবলম্বিতায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সুদূরপ্রসারী উদ্যোগ ‎লাখাইয়ে ৩৮ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার। লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ।‎ ‎গোয়াইনঘাটে অপরাধ দমনে কঠোর প্রশাসন: অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি

‎সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৯ এর অধিনায়ক‎

সামাজিক সম্প্রীতি রক্ষা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯), সিলেট-এর অধিনায়ক উইং কমান্ডার মোঃ তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি, জিডি (পি)।
‎
‎শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে এসআরবি-৯ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এই পরিদর্শন কর্মসূচি পরিচালনা করা হয়।
‎প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ অক্টোবর সুনামগঞ্জ, ১৭ অক্টোবর মৌলভীবাজার, ১৮ অক্টোবর সিলেট এবং আজ ১৯ অক্টোবর হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৯ এর অধিনায়ক।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং তাঁদের মাঝে মিষ্টি ও পানীয় বিতরণ করেন।
‎
‎মণ্ডপ পরিদর্শন শেষে উইং কমান্ডার মোঃ তাজমিনুর রহমান চৌধুরী জানান, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তিনি আরও জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বোম্ব ডিসপোজাল টিম সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়াও আকাশপথে নিরাপত্তা নজরদারির জন্য ড্রোনের মাধ্যমে তদারকি কার্যক্রম চলমান রয়েছে। সার্বিক তথ্য দ্রুত সংগ্রহ ও আইনানুগ ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কন্ট্রোল রুম সক্রিয় রাখা হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন,বিজয়াদশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে সাদা পোশাকে সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো কিংবা যেকোনো ধরনের সাইবার অপরাধ প্রতিরোধে এসআরবি-৯ এর ‘সাইবার মনিটরিং সেল’ সার্বক্ষণিক কাজ করছে।
‎
‎যেকোনো সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে এসআরবি-৯ বদ্ধপরিকর বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত

‎সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৯ এর অধিনায়ক‎

সময় ০৮:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬