সিলেট ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
News Title :
মৌলভীবাজার সদরের খলিলপুর পূজামণ্ডপ পরিদর্শনে রেজিনা নাসের, দিলেন সম্প্রীতির বার্তা হবিগঞ্জে সিপিবির পূজা মণ্ডপ পরিদর্শন অব্যাহত, স্থানীয় সুধীজন ও পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ‎জামালপুরে ১৫০ শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষা উপকরণ গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ‎জামালপুরে ২০ টি পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করল দোস্ত এইড, স্বাবলম্বিতার নতুন উদ্যোগ ‎গোলাপগঞ্জে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার ‎মৌলভীবাজারের রাজনগরে ব্যতিক্রমী দুর্গাপূজা, লোককথা ও আধ্যাত্মিক বিশ্বাসের টানে ছুটে আসেন দেশ-বিদেশের দর্শনার্থীরা‎ ‎সিলেটে রেলওয়ে স্টেশনের থেকে ১৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-১ ‎মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের:‎দোয়ারা বাজারে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত

হবিগঞ্জে সিপিবির পূজা মণ্ডপ পরিদর্শন অব্যাহত, স্থানীয় সুধীজন ও পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে দ্বিতীয় দিনের মতো শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
‎
‎সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি পীযূষ চক্রবর্তীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
‎পরিদর্শনকালে সিপিবি নেতৃবৃন্দ শহরের ঐতিহ্যবাহী স্থানীয় কালীবাড়ি, দিয়ানত রাম সাহার বাড়ি, অপরাজিতা, নায়েবের পুকুর পাড়, ‘আমরা ক’জন’, দুর্জয় সংসদ, ডা. অসিত রঞ্জন দাসের বাসার পূজা এবং পিটিআই রোড এলাকাসহ বিভিন্ন মণ্ডপে যান। সেখানে তাঁরা সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

মণ্ডপ পরিদর্শনকালে সিপিবি নেতৃবৃন্দের সাথে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনজুর উদ্দিন শাহীন, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজনসহ অন্যান্য গণ্যমান্য আইনজীবী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজনের সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়।
‎
‎পরিদর্শনকালে জেলা সিপিবি সভাপতি পীযূষ চক্রবর্তী বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহ বজায় রেখে সবাই যেন উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সামাজিক ও রাজনৈতিক ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজার সদরের খলিলপুর পূজামণ্ডপ পরিদর্শনে রেজিনা নাসের, দিলেন সম্প্রীতির বার্তা

হবিগঞ্জে সিপিবির পূজা মণ্ডপ পরিদর্শন অব্যাহত, স্থানীয় সুধীজন ও পূজা কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়

সময় ০৩:৩১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬