সিলেট ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
News Title :
বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ‎তথ্যের গভীরে, সত্যের সন্ধানে’—শেরপুরে দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের শুভযাত্রা বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, সেরা বক্তা সাইফুল দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ, ২ জন কে আটক করল এসআরবি-৯ ‎শেরপুরে ট্রাকে বিপুল পরিমাণ বিদেশি মদ,গ্রেপ্তার ২ নবীগঞ্জে পৌর কর সেবা সপ্তাহে আদায় ৪১ লাখ ৫৭ হাজার টাকা মাধবপুরে সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন, ৩টি ড্রেজার-বেকোসহ সরঞ্জাম ধ্বংস জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল ‎গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর ‎গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ

‎শেরপুরে ট্রাকে বিপুল পরিমাণ বিদেশি মদ,গ্রেপ্তার ২

‎মৌলভীবাজারের শেরপুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মডেল থানার আওতাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো.ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনা-মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি বালুবাহী ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ট্রাকের ভেতর বিভিন্ন বোতলে রাখা বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
‎
‎পরে ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা জেলার রসুলপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (৩২) এবং ইটাগাছা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩০)।

‎শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মদ ও জব্দ করা ট্রাকসহ গ্রেপ্তার দুজনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

‎শেরপুরে ট্রাকে বিপুল পরিমাণ বিদেশি মদ,গ্রেপ্তার ২

সময় ০৭:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬