সিলেট ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক। ‎মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার ‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ

মেছোবিড়াল পিটিয়ে হত্যার পর এভাবে মাটিতে পড়ে আছে

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লাঠি গ্রামে একটি মেছোবিড়াল পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও অভিযোগ করেছেন স্থানীয়রা।
‎মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে লাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, গ্রামের একটি বিদ্যালয়ের পাশে এক স্কুলছাত্রী মেছোবিড়ালটি দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন লাঠিসোটা নিয়ে সেখানে ছুটে এলে প্রাণীটি পাশের একটি কবরস্থানে আশ্রয় নেয়। পরে কয়েকজন সেটিকে খুঁজে বের করে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেন তিনি।

‎স্থানীয়দের অভিযোগ, মেছোবিড়ালটিকে হত্যার সময় ঘটনাটি ভিডিও করা হয়। লাঠি গ্রামের শওকত আলীর ছেলে তাজ উদ্দীন এতে অংশ নেন এবং তিনিই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

‎এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সচেতন বাসিন্দারা বলেন, লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে সেটিকে হত্যা না করে বন বিভাগকে খবর দেওয়া উচিত। তারা ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎মেছোবিড়াল পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা শাহ আলম বলেন, মেছোবিড়াল হত্যা অত্যন্ত দুঃখজনক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এটি ইঁদুর ও ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি আরও বলেন, লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে সেটিকে হত্যা না করে তাৎক্ষণিকভাবে বন বিভাগকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ

‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ

সময় ০৭:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬