সিলেট ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
News Title :
‎দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট করিমসহ আটক ২ ‎ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি। ‎বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪! ‎লাখাই মোড়াকুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী এম এ কাদের। এতিম শিশুদের সঙ্গে আসক সিলেট জেলা কমিটির মানবিক আয়োজন‎ মাধবপুরে আগুনে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, ক্ষতির দাবি ৫০ লাখ টাকা নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা

‎বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪!

‎
‎বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘন্টার ব্যবধানে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ইয়াবার বাজার মূল্য অনুমান সাড়ে ১১ লাখ টাকা বলে ধারণা করছে পুলিশ।
‎
‎পুলিশ জানায়, মাদক তথা ইয়াবা পরিবহণের অন্যতম জোন বিয়ানীবাজারের চারখাই-জকিগঞ্জ রাস্তার কাকুরা ব্রিজ সংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার সিলেটগামী একটি যাত্রীবাহী বাস (নং ঢাকা মেট্রো জ-১৪-০৯৯৩) তল্লাশি করে ২৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহণে জড়িত মাদক ব্যবসায়ী জকিগঞ্জের হাসিতলা গ্রামের মাসুক আহমদের ছেলে আল শাফিশাহকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান সাড়ে আট লক্ষ টাকা বলে জানা যায়।
‎
‎এদিকে শুক্রবার গোপন সোর্সের ভিত্তিতে চারখাই পুলিশ ক্যাম্প এর সামনে একটি যাত্রীবাহী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১-৩৫৬৬) তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জকিগঞ্জের ঘুগারকুল গ্রামের অলিউর রহমানের ছেলে শাকিল আহমদ (২৭), গোলাপগঞ্জ উপজেলার বারকোট গ্রামের জেবুল আহমদের ছেলে আবু তাহের আবু (২৬) ও জকিগঞ্জ উপজেলার কাপনা গ্রামের মৃত গছির আলীর ছেলে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশের জব্দ করা ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান তিন লক্ষ টাকা।
‎
‎জানা যায়, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল সামুয়েল সাংমার তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবিরের নির্দেশনায় চারখাই ক্যাম্পের এসআই হোসাইন পৃথক অভিযান পরিচালনা করেন।
‎
‎এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন ইউনিয়নে গিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছে। গত ২৪ ঘন্টার মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট করিমসহ আটক ২

‎বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪!

সময় ০৫:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬