
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আঃ খালিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং সিএনজি চালক আফজলসহ আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৭টার দিকে সড়কের কাগাপাশা ব্রিজ সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল খালিক বানিয়াচং উপজেলার সদরের ইনাতখানী গ্রামের (আলিয়া মাদ্রাসা সংলগ্ন) তার বাড়ি । আহত অপর দুইজনের অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। আব্দুল খালিক পেশায় ঠিকাদার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে কাগাপাশা ব্রিজের কাছে একটি দ্রুতগামী মাইক্রোবাস (কার) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সরাসরি প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে অটোরিকশায় থাকা চালক আফজলসহ মোট ৩ জন গুরুতর রক্তাক্ত ও জখম হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের বাসিন্দা আব্দুলল খালিক মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অপর ২ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও বানিয়াচং এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা এই সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো রোধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
মখলিছ মিয়া, বানিয়াচং 












