
আইন সহায়তা কেন্দ্র (আসক) সিলেট জেলার নবগঠিত কমিটির বছরের প্রথম মানবিক কর্মসূচি হিসেবে আজ ৩ অক্টোবর শনিবার সকাল ১০.৩০ মিনিটের জিন্দাবাজার–জল্লারপার দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে এক মানবিক ভোজের আয়োজন করা হয়।
আয়োজনে এতিম শিশুদের জন্য বিফ আখনি, আপেল, সাগর কলা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনে শিশুদের সঙ্গে কিছু আনন্দময় সময় কাটানোর মধ্য দিয়ে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসক সিলেট জেলা কমিটির সভাপতি সাইফুর রহমান খন্দকার রানা, বিভাগীয় সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি এড. ইমরান আহমদ, সহ-সভাপতি এড. দিদার আহমদ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এড. আরিফ রায়হান,দপ্তর সম্পাদক আরিফুল হক ইদ্রিস, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক হাফিজ আবিদ হোসেন খান, কার্যনির্বাহী সম্পাদক মো. ফাহিম ইসলাম-সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আসক সিলেট জেলা কমিটির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই প্রত্যাশা।
স্টাফ রিপোর্টার 













