সিলেট ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

সিলেট বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮.৩৩%, বেড়েছে জিপিএ-৫

‎সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বোর্ডে এবার পাসের হার ৫৮.৩৩ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমলেও এবার বেড়েছে সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া সংখ্যা।
‎এ বছর মোট ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
‎
‎সোমবার ১০ আগস্ট সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।
‎
‎এবার মোট পরীক্ষার্থী ছিল ৮৯ হাজার ৭৯ জন, মোট পাস করেছে। ৫১৯৫৭ জন, পাসের হার ৫৮.৩৩%। মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন।
‎সিলেট শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী,গত বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা নিম্নমুখী। গত বছর যেখানে পাসের হার ছিল ৬৮.৫৭ শতাংশ, সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ৫৮.৩৩ শতাংশে।
‎তবে পাসের হারে পতন হলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এসেছে সাফল্য। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩৬ জন।
‎
‎পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি ফলাফলেও চমক দেখিয়েছে নারী শিক্ষার্থীরা। মোট পাস করা ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ৩২ হাজার ৬৮ জনই মেয়ে। অন্যদিকে পাস করা ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৮৮৯ জন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

সিলেট বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮.৩৩%, বেড়েছে জিপিএ-৫

সময় ১২:১৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬