
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বোর্ডে এবার পাসের হার ৫৮.৩৩ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমলেও এবার বেড়েছে সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া সংখ্যা।
এ বছর মোট ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
সোমবার ১০ আগস্ট সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।
এবার মোট পরীক্ষার্থী ছিল ৮৯ হাজার ৭৯ জন, মোট পাস করেছে। ৫১৯৫৭ জন, পাসের হার ৫৮.৩৩%। মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন।
সিলেট শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী,গত বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা নিম্নমুখী। গত বছর যেখানে পাসের হার ছিল ৬৮.৫৭ শতাংশ, সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ৫৮.৩৩ শতাংশে।
তবে পাসের হারে পতন হলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এসেছে সাফল্য। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩৬ জন।
পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি ফলাফলেও চমক দেখিয়েছে নারী শিক্ষার্থীরা। মোট পাস করা ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ৩২ হাজার ৬৮ জনই মেয়ে। অন্যদিকে পাস করা ছেলে শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৮৮৯ জন।
স্টাফ রিপোর্টার 















