সিলেট ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
News Title :
‎জামালপুরে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান: আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আলোচনা সভা সিলেট বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮.৩৩%, বেড়েছে জিপিএ-৫ লাখাইয়ে প্রয়াত ধলাই মিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। ‎জামালপুরে প্রতিবেশীর পুকুরের মাছ চুরি : প্রতিবাদ করায় খামারীকে প্রাণনাশের হুমকির অভিযোগ ‎আদিবাসীরা দেশের নাগরিক হলেও বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকারঃ ভিসি মোহাম্মদ জহিরুল হক ১০৫ বছরে থামল ছাদ উল্লাহ মাস্টারের জীবনপ্রদীপ, পিতার জানাজায় অতিরিক্ত সচিব আফতাব আলী ‎পানি ও জ্বালানি সাশ্রয়ে জাফলংয়ে জনসচেতনতামূলক সভা বৈষম্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ডের শ্রমিকরা‎ হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ,নিহত ২ ‎শান্তিগঞ্জে নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের আত্মপ্রকাশ

হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ,নিহত ২

‎হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

‎রোববার দুপুর ১ টার দিকে বেজুরা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বেজুরা সেতুর ওপর তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে ট্রাকে থাকা রিপন মিয়া এবং অটোরিকশার যাত্রী আবুল খায়ের ঘটনাস্থলে নিহত হন।
‎দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে হতাহতদের উদ্ধার করেন। নিহত দুজনের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়।

‎মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া বলেন, তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর বালুবাহী ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান: আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আলোচনা সভা

হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ,নিহত ২

সময় ০৪:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬