সিলেট ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
News Title :
বানিয়াচংয়ে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন‎ ‎সন্তানদের উচ্চ শিক্ষিত করতে মায়েদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: এমপি ডা. জীবন মৌলভীবাজারে রোববার আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসনের সভা ও বিএনপির জনসভায় অংশ নেবেন হবিগঞ্জে ডেঙ্গু মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন ‎রাউলীতে আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি। ‎গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান ‘ইনসাফের বাংলাদেশ গড়তে নবীনদের সহযোগিতা প্রয়োজন’—সাদিক কায়েম জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ‎জামালপুরের ছোনটিয়ায় দিগপাইত, জিয়াউল হক মাস্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।‎ মধুপুরে বায়তুল আকসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

‎জৈন্তাপুরে গেইটলক বাসের চাপায় পথচারী নিহত, মহাসড়ক অবরোধ

‎সিলেটের জৈন্তাপুরে গেইটলক বাসের চাপায় মো. নাজিম উদ্দীন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৬নং কূপ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত নাজিম উদ্দীন জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাজিম উদ্দীন হরিপুর সাকিনস্থ শাহ মাদার ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ দক্ষিণে নিজ বাড়ির সামনে পাকা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব-১৫-৯০৬৬ নম্বরের একটি দ্রুতগতির গেইটলক বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
‎
‎পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় নাজিম উদ্দীনের মৃত্যু হয়।
‎
‎দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা প্রায় এক ঘণ্টাব্যাপী হরিপুর বাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
‎
‎খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
‎
‎তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গাড়িটি স্থানীয় বাস মালিক সমিতির দায়িত্বে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে আল ইহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন‎

‎জৈন্তাপুরে গেইটলক বাসের চাপায় পথচারী নিহত, মহাসড়ক অবরোধ

সময় ০৯:৪২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬