সিলেট ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
News Title :
বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক বানিয়াচংয়ে নিখোঁজ শিক্ষার্থী ফাবিয়া তাবাসসুম মীম এঁর বাড়িতে : এমপি ডা. জীবন জামালপুরে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস লাখাইয়ে সাজা শেষে জামিনে মুক্তি, পরোয়ানায় ফের গ্রেপ্তার মাহফু ‎অযত্নে-অবহেলায় বাহুবলের ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডার অভিযোগ ‎দিরাইয়ে এক বিধবা নারীর পৈত্রিক সম্পত্তি দখলের ষড়যন্ত্র, চলাচলের পথ অবরুদ্ধ, থানায় অভিযোগ। ‎জনবল-সংকটে জর্জরিত স্বাস্থ্যসেবা: কর্মীদের মানসিক ঝুঁকির এক অদৃশ্য মহামারি ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

নিখোঁজের ১২ ঘণ্টা পর হাওর থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

‎মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল জামশেদ মিয়া (৭৫)-এর মরদেহ নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর হাওর থেকে উদ্ধার করা হয়েছে।

‎মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার কাউয়া দিঘি হাওরের মাঝের বান্দ এলাকায় পানির ওপর ভাসমান অবস্থায় স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। ‎রাজনগর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গরুর জন্য ঘাস কাটতে নৌকা নিয়ে বাড়ির পাশের কাউয়া দিঘি হাওরে যান জামশেদ মিয়া। একপর্যায়ে মাঝের বান্দ এলাকায় তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে হাওরে তার খালি নৌকা ভাসতে দেখে পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা করেন তারা।

‎খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ চেষ্টার পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা পানির ওপর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

‎স্থানীয়দের ভাষ্য, জামশেদ মিয়া অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ছিলেন। প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে হাওরে গেলেও সেদিন আর জীবিত ফিরে আসেননি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীমঃ ভাইস চান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক

নিখোঁজের ১২ ঘণ্টা পর হাওর থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

সময় ০৮:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬