সিলেট ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার ‎ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ‎শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু, কমবে জনদুর্ভোগ ‎সিলেটে চা বাগান থেকে পুলিশের লুণ্ঠিত চায়না রাইফেল উদ্ধার ‎অপরাধী গ্রেফতার হলে কোনো তদবির চলবে না- এমপি ডা. জীবন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, মোটর সাইকেল জব্দ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ গ্রেপ্তার ১‎ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১১০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

‎টাঙ্গাইলের ধনবাড়ীতে ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মোঃ সুরুজকে (৫৫) গ্রেপ্তার করেছে বিশেষ অভিযানিক দল এসআরবি-১৪ (সিপিসি-৩)।
‎
‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা বটতলার কাকরাইদ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী তার নানীর বাড়িতে থেকে বড় হচ্ছিল। গত ২৪ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টায় আসামি সুরুজ নানা প্রলোভন দেখিয়ে কৌশলে কিশোরীকে তার চায়ের দোকানে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
‎
‎এ ঘটনার পরদিন ২৫ সেপ্টেম্বর ভিকটিমের নানী বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৫, ধারা: ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধিত-২০২৬)। অপরাধ সংঘটনের পর থেকেই অভিযুক্ত সুরুজ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
‎
‎পরবর্তীতে মামলা তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের (রিকুইজিশন) ভিত্তিতে এসআরবি-১৪, টাঙ্গাইল ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মধুপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪ সিপিসি-৩ মিডিয়া অফিসার গণমাধ্যমে আসামী সুরুজের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
‎গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

সময় ১২:৪৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬