
বানিয়াচংয়ে নিখোঁজ শিক্ষার্থী ফাবিয়া তাবাসসুম মীম (১০) এঁর বাড়িতে গিয়ে পিতা-মাতাও স্বজনদের সান্তনা দিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়ার বাড়িতে গিয়ে এমপি ডা. জীবন মাতা-পিতাকে সান্তনা দেন।
এ সময় তিনি বলেন, মীমকে উদ্ধারে পুলিশ একটি বোর্ড করেছে এবং বিভিন্ন স্তরে কাজ চলছে। একদিকে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং অন্যদিকে আমিও বিষয় টিকে সিরিয়াসলি নিয়েছি।
ফাবিয়া তাবাসসুম মীম স্থানীয় দারুল হিকমাহ মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী এবং গত ১৭ সেপ্টেম্বর সে নিখোঁজ হয়।
এসময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মাসুদুর রহমান।
শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে।। 








