সিলেট ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার মাদক দমনে পুলিশের বিশেষ উইং চান এমপি নাসের রহমান, তদবিরকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডিআইজি ‎কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন‎‎ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক সুবিপ্রবির উপ উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার ‎জামালপুরের নবাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান, ২০ হাজার টাকা অর্থদণ্ড ‎অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে প্রশাসনের উদ্যোগ, তথ্য যাচাইয়ে জোর হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার‎ ‎জামালপুরে ট্রাকচাপায় সাবেক শ্রমিক নেতাসহ দুজন নিহত, আহত ১

চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার

‎হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতি মামলার এক অভিযুক্তকে প্রায় ১৫ কিলোমিটার ধাওয়া শেষে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। এ সময় অভিযুক্তের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে ১৪টি গরুবোঝাই পিকআপের মালিকদের হাত-পা বেঁধে প্রায় ২ লাখ টাকা ও ৬টি মোবাইল ফোন লুট করে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় রবিউল নামে এক ব্যক্তিকে আসামি করে ডাকাতি মামলা দায়ের করা হয়।

‎সোমবার (২৭ জুলাই) দুপুরে চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযুক্ত রবিউলকে একটি প্রাইভেটকারসহ আটক করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তিনি দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে প্রায় ১৫ কিলোমিটার বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে চুনারুঘাট শহরে পৌঁছালে স্থানীয় জনতা তাকে আটক করে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তের বেপরোয়া গাড়ি চালানোর কারণে পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার আশঙ্কায় অনেকেই রাস্তা ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‎খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার কাছ থেকে হেফাজতে নেয়। পরে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল তাকে থানায় নিয়ে যান এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেন।

‎এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন জানান, অভিযুক্ত রবিউলের বিরুদ্ধে ইতোমধ্যে ডাকাতি মামলা রুজু করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বসার জায়গা নিশ্চিত করলেন পৌর প্রশাসক মো. রুহুল আমিন

চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার

সময় ০৯:০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬