সিলেট ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার

‎হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতি মামলার এক অভিযুক্তকে প্রায় ১৫ কিলোমিটার ধাওয়া শেষে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। এ সময় অভিযুক্তের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে ১৪টি গরুবোঝাই পিকআপের মালিকদের হাত-পা বেঁধে প্রায় ২ লাখ টাকা ও ৬টি মোবাইল ফোন লুট করে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় রবিউল নামে এক ব্যক্তিকে আসামি করে ডাকাতি মামলা দায়ের করা হয়।

‎সোমবার (২৭ জুলাই) দুপুরে চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় অভিযুক্ত রবিউলকে একটি প্রাইভেটকারসহ আটক করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তিনি দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে প্রায় ১৫ কিলোমিটার বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে চুনারুঘাট শহরে পৌঁছালে স্থানীয় জনতা তাকে আটক করে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তের বেপরোয়া গাড়ি চালানোর কারণে পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার আশঙ্কায় অনেকেই রাস্তা ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‎খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার কাছ থেকে হেফাজতে নেয়। পরে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল তাকে থানায় নিয়ে যান এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেন।

‎এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন জানান, অভিযুক্ত রবিউলের বিরুদ্ধে ইতোমধ্যে ডাকাতি মামলা রুজু করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

চুনারুঘাটে ১৫ কিলোমিটার ধাওয়া শেষে জনতার হাতে আটক ডাকাতি মামলার অভিযুক্ত, উদ্ধার প্রাইভেটকার

সময় ০৯:০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬