সিলেট ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎জামালপুরের নবাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান, ২০ হাজার টাকা অর্থদণ্ড

‎জামালপুর পৌর শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় অবস্থিত ‘নবাব রেস্টুরেন্টে’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ ২৭ জুলাই সোমবার পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎​অভিযান সূত্রে জানা যায়, সোমবার শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড় এলাকার জনপ্রিয় খাবার হোটেল নবাব রেস্টুরেন্টে তদারকি চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্নাঘরে ক্ষতিকর পোড়া তেল ব্যবহার, ফ্রিজে বাসি ও পচা খাবার সংরক্ষণ এবং কোনো ধরনের উৎপাদন বা মেয়াদের লেবেল ছাড়াই মোড়কজাত খাদ্যসামগ্রী বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের সত্যতা পান আদালত।

‎​পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে ওই রেস্তোরাঁর কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

‎​জনস্বাস্থ্য রক্ষায় এবং ভেজাল ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎জামালপুরের নবাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান, ২০ হাজার টাকা অর্থদণ্ড

সময় ০৮:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬