সিলেট ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎জামালপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

‎জামালপুরের তিতপল্লায় গেস্ট হাউজের আড়ালে চলা অবৈধ ব্যবসা ও মাদকের আস্তানা বন্ধ এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

‎​আজ রবিবার (২৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় তিতপল্লা ইউনিয়নবাসীর আয়োজনে শাহবাজপুর মোড় এলাকায় ঢাকা-জামালপুর মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ ও নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

‎​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই শাহবাজপুর মোড়ে লেবু মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি অবৈধ নারী ব্যবসা ও মাদকের আস্তানার সন্ধান পায় স্থানীয়রা। সেখানে হেরোইন ও ইয়াবাসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ওই ঘটনার প্রতিবাদে এবং পুরো ইউনিয়নে এ ধরনের সকল অবৈধ কার্যক্রম চিরতরে বন্ধের দাবিতে এই বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।

‎​স্থানীয় বিএনপি নেতা আজগর আলী, মো. হেলাল উদ্দিন, রোকুনুজ্জামান, মিজানুর রহমান, ইউপি সদস্য সবুজ মিয়া, মহিলা দল নেত্রী রুকসানা বেগম ও সোহরাব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরিচালনায় মানববন্ধনে বক্তারা কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— ​গেস্ট হাউজের আড়ালে চলা অবৈধ ব্যবসা চিরতরে বন্ধ করা।​ মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। ​সমাজ থেকে মাদক ও অপরাধ সম্পূর্ণ নির্মূল করা।
‎​তরুণ ও যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করা।

‎​একটি সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ গঠন করা।
‎​মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবৈধ কার্যক্রমের তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং মাদকমুক্ত ও অপরাধমুক্ত তিতপল্লা ইউনিয়ন গড়তে প্রশাসনের দ্রুত ও কঠোর আইনগত হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎জামালপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

সময় ০১:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬