সিলেট ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎সিলেটে র‍্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযান: ৩ কোটি ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

‎সিলেটে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক যৌথ অভিযানে আনুমানিক ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়েছে।

‎বুধবার ২২ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন টিলাগড় ও কোতোয়ালী থানাধীন সুরমা আবাসিক এলাকায় এই অভিযান চালানো হয়।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং বিজিবির একটি যৌথ আভিযানিক দল জানতে পারে যে, টিলাগড় এলাকা দিয়ে একটি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় শাড়ী, ঔষধ ও কসমেটিকস পরিবহন করা হচ্ছে।

‎প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি কাভার্ডভ্যানটিকে অনুসরণ করতে শুরু করে। একপর্যায়ে গাড়িটি কোতোয়ালী থানাধীন সুরমা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় মালামাল আনলোড করে চলে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব ও বিজিবির সদস্যরা কাভার্ডভ্যানটি আটক করেন।

‎পরবর্তীতে কাভার্ডভ্যান চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে সুরমা আবাসিক এলাকার ওই ভবনের নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।

‎উদ্ধারকৃত পণ্যের মধ্যে আছে, ভারতীয় বিভিন্ন প্রকার ট্যাবলেট: ১,৭৭,৬৩০ পিস, ভারতীয় শাড়ী: ১০০ পিস,CODL সিরাপ: ১,২৯০ পিস, BONZVA সিরাপ: ৪৯৭ পিস,  KETODERM শ্যাম্পু: ১০০ পিস, ACNASOPT ফেসওয়াশ: ৮০ পিস ও GLUSTER সিরাম: ২৯ পিস। উদ্ধারকৃত এসব ভারতীয় চোরাচালানকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসমূহ ৫২ বিজিবি, সিলেটের নিকট হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান রোধে র‍্যাব-৯ এর এই ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎সিলেটে র‍্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযান: ৩ কোটি ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

সময় ১২:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬