সিলেট ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র বাহুবল আহত অন্তত ৫০ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কালিম উদ্দিন আহমদ মিলন ‎শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফ সহ আসামির পলায়ন ‎কালিহাতী পৌরসভায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ শান্তিগঞ্জে মহাসড়কে টাস্কফোর্সের অভিযান‎১৭ বাসকে জরিমানা, কাগজপত্রে ত্রুটি: দ্রুত সংশোধনের নির্দেশ লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎ লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। ‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ।

‎সিলেটকে অপরাধমুক্ত রাখতে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান

‎সিলেট মহানগরীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ নিষ্ঠা, পেশাদারিত্ব, সততা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। একই সঙ্গে তিনি সেবাপ্রার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ এবং সর্বদা সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।

‎আজ রোববার (৫ জুলাই) সকাল ৯টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এসএমপি’র জুলাই/২০২৬ খ্রি. মাসের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর পুলিশ কমিশনার গত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের নিকট থেকে তথ্য শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

‎সভায় পুলিশ কমিশনার সব পদবীর পুলিশ সদস্যদের কল্যাণ-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানান। তিনি অত্যন্ত মনোযোগ সহকারে সদস্যদের বক্তব্য ও প্রস্তাবসমূহ শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এছাড়া কর্তব্যরত অবস্থায় সব সদস্যকে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের তাগিদ দেন তিনি।

‎কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন—ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন)  মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন
‎এছাড়াও এসএমপি’র অন্যান্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), আরআই পুলিশ লাইন্সসহ বিভিন্ন শাখার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ সভায় অংশ নেন বলে এসএমপি মিডিয়া সেন্টার থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে রণক্ষেত্র বাহুবল আহত অন্তত ৫০

‎সিলেটকে অপরাধমুক্ত রাখতে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান

সময় ০৬:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬