সিলেট ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!

‎​আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎
‎আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎রবিবার ২৮ জুন কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রভাষক মুহা. আবু বক্কর সিদ্দিক।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক মো. সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ও সাংবাদিক আব্দুস সামাদ আজাদ।

‎এ সময় বক্তব্য রাখেন প্রভাষক মুজাহিদুল ইসলাম চৌধুরী, প্রভাষক সাজু দেব রায়, প্রভাষক জাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
‎
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাসুম আহমেদ এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী সুবর্ণা সূত্রধর।
‎বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সফল হতে হলে আত্মবিশ্বাস, নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং নৈতিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। তারা শিক্ষার্থীদের সুস্থ থেকে মনোযোগের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রেখে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

‎
‎অনুষ্ঠান শেষে আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শেরপুর হাইওয়ে থানা মসজিদের খতিব মাওলানা মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়ায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, পরীক্ষায় সাফল্য এবং দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।
‎
‎প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক মো.সেলিম বলেন, এইচএসসি পরীক্ষা শুধু একটি পাবলিক পরীক্ষা নয়, এটি উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ধাপ। কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করা সম্ভব। শিক্ষার্থীদের প্রতি আমাদের প্রত্যাশা, তারা শুধু ভালো ফলই করবে না, বরং আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।

‎তিনি বলেন, সফলতার কোনো শর্টকাট নেই। অধ্যবসায়, শৃঙ্খলা ও সময়ের মূল্য বোঝার মধ্য দিয়েই জীবনে বড় অর্জন সম্ভব। পরীক্ষাকে ভয় নয়, আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে হবে। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধকেও সমান গুরুত্ব দিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

‎​আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সময় ০৫:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬