সিলেট ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎ হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার হবিগঞ্জে বালুর নিচে লোকানো ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ কোটি টাকার পণ্য জব্দ ‎মৌলভীবাজারে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার। ‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার

‎হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গুলগাও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন, উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা ও আরব আমিরাত প্রবাসী মো. আইনুদ্দীন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৪)।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি ডোবার পানি সেচ করতে বৈদ্যুতিক পাম্পে কাজ করছিলেন আইনুদ্দীন। এ সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তার ডোবায় পড়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। বাবাকে উদ্ধার করতে ছেলে রাশেদ মিয়া এগিয়ে এলে সেও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়।

‎পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

‎বিষয়টি নিশ্চিত করেন,বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই  ইউএনও, স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত।।‎‎

‎হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু

সময় ০৮:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬