সিলেট ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
News Title :
‎সাতছড়ি বনে গাছ চুরির অভিযোগ, তদন্ত শুরু বন বিভাগের‎ ‎ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বয় সভা ‎নবীগঞ্জে স্কুল শিক্ষকদের স্বর্ণালংকার ছিনতাই মামলায় একজন গ্রেপ্তার মাধবপুরে বিজিবির অভিযানে প্রায় ১ কোটি জিরা ও ট্রাক জব্দ, দুইজন আটক নবীগঞ্জের হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান‎৩০টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস‎ সিলেটে ট্রাকে তল্লাশি: ২৯৯ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার‎ ‎সিলেটে নাতনিকে অপহরণে বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩৪ এলেঙ্গা কাঁচাবাজারে অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে জরিমানা‎ হবিগঞ্জে দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘট, বন্ধ আন্তজেলা বাস চলাচল

নবীগঞ্জের হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান‎৩০টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাওর এলাকায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
‎রোববার (১৮ মে) দুপুরে উপজেলার হাওরাঞ্চলের বিভিন্ন নদী, খাল, বিল ও জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়।

‎অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, ক্ষেত্র সহকারী নারায়ণ চন্দ্র দাসসহ থানা-পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‎মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, হাওরাঞ্চলে নিষিদ্ধ চায়না দোয়ারি জাল ব্যবহার করে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি ছোট মাছ ও পোনা নিধনের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। মৎস্যসম্পদ রক্ষায় সরকারিভাবে এসব জাল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

‎অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ৩০টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

‎উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ জাল ব্যবহারে নিরুৎসাহিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সাতছড়ি বনে গাছ চুরির অভিযোগ, তদন্ত শুরু বন বিভাগের‎

নবীগঞ্জের হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান‎৩০টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস‎

সময় ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬