সিলেট ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
News Title :
জীবনসঙ্গী বা নিকটজনদের সন্দেহ করা যখন মানসিক রোগ: প্যারানয়েড সিজোফ্রেনিয়া, প্যারানয়েড পার্সোনালিটি, ডিমেনশিয়া নাকি ব্রেইন স্ট্রোক? বানিয়াচংয়ে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত শ্রীমঙ্গল-কমলগঞ্জের ১০ নেতাসহ যুবদলের ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ‎লাখাইয়ে কমিউনিটি ভলান্টিয়ারদের জন্য শিশু সুরক্ষা বিষয়ক বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ‎লাখাইয়ে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহে আলোচনা সভা শোভাযাত্রা অনুষ্ঠিত। বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ‎সিলেটে পুবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড ‎শান্তিগঞ্জের আইনশৃঙ্খলা সভায় তোলপাড় তদন্তের আশ্বাস ইউএনওর
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন:

‎দেড় লাখ টাকা জরিমানা, ২১ মেশিন ও ৪ নৌযান ধ্বংস

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ)’র নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে আটক করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত বিপুলসংখ্যক মেশিন বিকল ও নৌযান ডুবিয়ে দেওয়া হয়।
‎
‎বুধবার ২৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার গোয়াইনঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বাংলাবাজার, ইসিএভুক্ত বালির হাওর ও নাইন্দার হাওর, সারী নদীর গোয়াইনঘাট অংশ, জাফলং ব্রিজ সংলগ্ন এলাকা এবং গোয়াইন নদীর লেংগুরা নামক স্থানে এই অভিযান চালানো হয়।  অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ।
‎
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি লিস্টার মেশিন এবং ২টি বালুভর্তি বাল্কহেড (স্টিলবডি নৌকা)-এর ইঞ্জিন বিকল করে দেওয়া হয়। এছাড়া ১টি বাল্কহেড ও ৩টি ছোট নৌকা নদীতে ডুবিয়ে বিনষ্ট করা হয়।
‎
‎এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারায় আটককৃত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে গোয়াইনঘাট থানা পুলিশ।
‎
‎অভিযানের বিষয়ে গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এবং ইসিএভুক্ত এলাকাগুলোতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নদী ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান এবং নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবনসঙ্গী বা নিকটজনদের সন্দেহ করা যখন মানসিক রোগ: প্যারানয়েড সিজোফ্রেনিয়া, প্যারানয়েড পার্সোনালিটি, ডিমেনশিয়া নাকি ব্রেইন স্ট্রোক?

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন:

‎দেড় লাখ টাকা জরিমানা, ২১ মেশিন ও ৪ নৌযান ধ্বংস

সময় ১১:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬