সিলেট ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
News Title :
জীবনসঙ্গী বা নিকটজনদের সন্দেহ করা যখন মানসিক রোগ: প্যারানয়েড সিজোফ্রেনিয়া, প্যারানয়েড পার্সোনালিটি, ডিমেনশিয়া নাকি ব্রেইন স্ট্রোক? বানিয়াচংয়ে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত শ্রীমঙ্গল-কমলগঞ্জের ১০ নেতাসহ যুবদলের ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ‎লাখাইয়ে কমিউনিটি ভলান্টিয়ারদের জন্য শিশু সুরক্ষা বিষয়ক বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ‎লাখাইয়ে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহে আলোচনা সভা শোভাযাত্রা অনুষ্ঠিত। বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ‎সিলেটে পুবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড ‎শান্তিগঞ্জের আইনশৃঙ্খলা সভায় তোলপাড় তদন্তের আশ্বাস ইউএনওর

জীবনসঙ্গী বা নিকটজনদের সন্দেহ করা যখন মানসিক রোগ: প্যারানয়েড সিজোফ্রেনিয়া, প্যারানয়েড পার্সোনালিটি, ডিমেনশিয়া নাকি ব্রেইন স্ট্রোক?

ডা. সাঈদ এনাম

ছবি- প্রতীকী।

জীবনসঙ্গী বা পরিবারের সদস্যকে সন্দেহ করা, মনে করা তাঁরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, খাবারে বিষ মেশাচ্ছেন কিংবা প্রতারণা করছেন এসব আচরণ অনেক সময় পরিবারকে গভীরভাবে বিভ্রান্ত করে। কেউ একে নিছক ‘সন্দেহবাতিকতা’ বলেন, কেউবা সিজোফ্রেনিয়া ভেবে বসেন। কিন্তু বাস্তবে এর পেছনে মানসিক ও স্নায়বিক নানা জটিল সমস্যা থাকতে পারে।
‎
‎১. প্যারানয়েড সিজোফ্রেনিয়া (Paranoid Schizophrenia)
‎
‎এ ক্ষেত্রে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার দৃঢ় ভ্রান্ত বিশ্বাস (Persecutory Delusion) দেখা যেতে পারে। যেমন—আপনজনেরা খাবারে বিষ মেশাচ্ছেন, সবকিছু চুরি, করছেন কিংবা মস্তিষ্কের ভেতরে চিপ বসিয়ে নজরদারি করছেন। এর পাশাপাশি অন্যের কণ্ঠস্বর শোনা (Auditory Hallucination), তীব্র ভয়, উত্তেজনা ও আচরণগত পরিবর্তনও থাকতে পারে।
‎
‎২. প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার (Paranoid Personality Disorder)
‎
‎এ ক্ষেত্রে স্বামী বা স্ত্রী দীর্ঘদিন ধরে পরিবারের আপনজনসহ অন্যদের অবিশ্বাস করেন। তাঁরা মনে করেন, অন্যেরা তাঁর দুর্বলতার সুযোগ নিচ্ছেন, প্রতারণা করছেন, সব কেড়ে নিচ্ছেন কিংবা তাঁর গতিবিধির ওপর নজর রাখছেন। জীবনসঙ্গীর বিশ্বস্ততা নিয়েও অযৌক্তিক সন্দেহ করতে পারেন। তবে সাধারণত এতে সুস্পষ্ট সাইকোটিক উপসর্গ থাকে না।
‎
‎৩. মিল, পার্থক্য ও সাধারণ মানুষের বিভ্রান্তি
‎
‎উভয় ক্ষেত্রেই সন্দেহ, অবিশ্বাস, নেতিবাচক ধারণা এবং পারিবারিক সম্পর্কের অবনতি দেখা যায়; আর বাহ্যিক আচরণ ও উপসর্গের কিছুটা মিল থাকায় পরিবার ও সাধারণ মানুষের মধ্যে প্রাথমিকভাবে বিভ্রান্তির সৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে পার্সোনালিটি ডিসঅর্ডারে সন্দেহ প্রবণতা ব্যক্তিত্বের দীর্ঘস্থায়ী বৈশিষ্ট্য হিসেবে থাকে; অন্যদিকে সিজোফ্রেনিয়ায় বাস্তবতাবোধ গুরুতরভাবে ব্যাহত হতে পারে। (উল্লেখ্য, DSM-5-TR-এ Paranoid Schizophrenia নামে আলাদা কোনো সাবটাইপ রাখা হয়নি।)
‎
‎৪. আরও যেসব সমস্যায় এমন সন্দেহ দেখা দিতে পারে, মাদকাসক্তি—বিশেষ করে ইয়াবা ও মেথামফেটামিন ব্যবহার, ডিলিউশনাল ডিসঅর্ডার (Delusional Disorder), বাইপোলার ডিসঅর্ডার (Bipolar Disorder) ও তীব্র বিষণ্নতাতেও সন্দেহপ্রবণতা দেখা দিতে পারে।

‎আবার চেম্বারে এমন রোগী প্রায়শই দেখা যায়, যে জীবনের অধিকাংশ সময় অত্যন্ত সুখী ও স্বাভাবিক দাম্পত্য জীবন কাটিয়েছেন, অথচ জীবনের শেষ প্রান্তে এসে জীবনসঙ্গীর প্রতি তীব্র সন্দেহপ্রবণ হয়ে ওঠেন। বয়স্কদের এ ধরনের ক্ষেত্রে ডিমেনশিয়া (Dementia) বিশেষ করে অ্যালঝেইমার্স ডিজিজ (Alzheimer’s disease) কিংবা স্ট্রোক-পরবর্তী মস্তিষ্কের পরিবর্তনের কারণেও এমন অমূলক সন্দেহ ও ভ্রান্ত বিশ্বাস তৈরি হতে পারে।
‎
‎করণীয়
‎এ ধরনের সমস্যায় সন্দেহের পাশাপাশি আত্মহত্যা, অন্যকে আঘাত বা হত্যা কিংবা শারীরিক আক্রমণের ঝুঁকি থাকতে পারে। তাই বিলম্ব না করে দ্রুত মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসা নিতে হবে। আর তাৎক্ষণিক বিপদ বা সহিংসতার আশঙ্কা তৈরি হলে নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া জরুরি।
‎
‎লেখক- মনোরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক,
‎ওসমানী মেডিকেল কলেজ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবনসঙ্গী বা নিকটজনদের সন্দেহ করা যখন মানসিক রোগ: প্যারানয়েড সিজোফ্রেনিয়া, প্যারানয়েড পার্সোনালিটি, ডিমেনশিয়া নাকি ব্রেইন স্ট্রোক?

জীবনসঙ্গী বা নিকটজনদের সন্দেহ করা যখন মানসিক রোগ: প্যারানয়েড সিজোফ্রেনিয়া, প্যারানয়েড পার্সোনালিটি, ডিমেনশিয়া নাকি ব্রেইন স্ট্রোক?

সময় ১১:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬