
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ।
এতে উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তরফদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা আশিকুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা বাবুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, বণিক সমিতির সভাপতি মকবুল মিয়া, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুক মিয়া এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আজমান আলী জুয়েল।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। অনুষ্ঠানটি পরিচালনায়ও তিনি দায়িত্ব পালন করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বালাগঞ্জ প্রতিনিধি। 


















