সিলেট ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
News Title :
জীবনসঙ্গী বা নিকটজনদের সন্দেহ করা যখন মানসিক রোগ: প্যারানয়েড সিজোফ্রেনিয়া, প্যারানয়েড পার্সোনালিটি, ডিমেনশিয়া নাকি ব্রেইন স্ট্রোক? বানিয়াচংয়ে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত শ্রীমঙ্গল-কমলগঞ্জের ১০ নেতাসহ যুবদলের ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ‎লাখাইয়ে কমিউনিটি ভলান্টিয়ারদের জন্য শিশু সুরক্ষা বিষয়ক বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ‎লাখাইয়ে জাতীয় প্রানী সম্পদ সপ্তাহে আলোচনা সভা শোভাযাত্রা অনুষ্ঠিত। বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ‎সিলেটে পুবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড ‎শান্তিগঞ্জের আইনশৃঙ্খলা সভায় তোলপাড় তদন্তের আশ্বাস ইউএনওর

জাফলং সীমান্তে মানব পাচারকারী আটক, ভুক্তভোগী উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে এক ব্যক্তিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে।
‎
‎বুধবার ২৫ নভেম্বর বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির টহল দল সীমান্তের ১২৭৩ নম্বর প্রধান সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করে।
‎আটক রুবেল দাস (২৭) সুনামগঞ্জের দিরাই থানার শিবারচর গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। উদ্ধার হওয়া লাল্টু হোসেন (৪১) সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের মো. মমিন গাজীর ছেলে।
‎
‎বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্ত এলাকায় দুজনের সন্দেহজনক চলাফেরা দেখে তাঁদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রুবেল দাস অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে লাল্টু হোসেনকে সীমান্ত এলাকায় নিয়ে এসেছিলেন।
‎
‎সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. ইকবাল হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার রয়েছে। আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবনসঙ্গী বা নিকটজনদের সন্দেহ করা যখন মানসিক রোগ: প্যারানয়েড সিজোফ্রেনিয়া, প্যারানয়েড পার্সোনালিটি, ডিমেনশিয়া নাকি ব্রেইন স্ট্রোক?

জাফলং সীমান্তে মানব পাচারকারী আটক, ভুক্তভোগী উদ্ধার

সময় ০৯:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬