সিলেট ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
News Title :
লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন জামালপুরে সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেট টুগেদার অনুষ্ঠিত ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে গোলাপগঞ্জ যাত্রা ও শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর ‎সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক‎ সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ ‎সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা ‎বালাগঞ্জে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার হবিগঞ্জে মউশিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন‎

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার ২১ নভেম্বর সকাল ১০টায় শিমুলবাক ইউনিয়নের সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ে ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও সাধারণ জ্ঞান সহ মোট চারটি বিষয়ে শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম বারের মতো শিমুলবাক ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা অন্বেষন পরীক্ষার আয়োজন করা হয়। শিমুলবাক ইউনিয়নে প্রথম বারের মতো শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং মেধাবীদের মূল্যায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। তিনি পরীক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নোমান আহমেদ, কেন্দ্র হল সুপার ও  রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, সহকারী হল সুপার হিসাবে ছিলেন, সহকারি হলসুপার ও সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবা আরা সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হান্নান মিয়া, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রেমজিত দাস, ইউপি সদস্য মাহবুব ইসলাম, রাসেল আহমেদ, সাজু মিয়া, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আব্দুল মমিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সহ প্রমুখ।
‎
‎শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন জানান, আমি এই পরীক্ষাটি সুন্দর ও সুষ্ঠু ভাবে বাস্তবায়নের লক্ষ্যে আমার পরিষদের সকল সদস্যবৃন্দ কাজ করেছেন। আমরা প্রতি বছর এই পরীক্ষা বাস্তবায়ন করবো। আমরা চাই আমাদের ছেলে-মেয়েরা যাতে লেখা পড়ায় পিছিয়ে না থাকে। সে লক্ষ্যেই আমরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাবো।
‎
‎পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, হাওর এলাকায় শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। এই পরীক্ষাটি সর্ব প্রথম আমাদের শান্তিগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা শুরু করেছিলেন। তার এই উদ্যোগ পরে পুরো সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত হয়। এই পরীক্ষাটি জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করে। আমরা চাই এর ধারাবাহিকতা ধরে রাখতে। আগামী কিছু দিনের মধ্যে আমাদের পুরো শান্তিগঞ্জ উপজেলায় এই পরীক্ষা আমরা আয়োজন করবো। প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যেদের উদ্যোগে এ কার্যক্রমটি প্রতিবছর বাস্তবায়ন হলে আমাদের শিক্ষার্থীরা আর পিছিয়ে থাকবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন‎

সময় ০৫:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬