সিলেট ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
News Title :
লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন জামালপুরে সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেট টুগেদার অনুষ্ঠিত ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে গোলাপগঞ্জ যাত্রা ও শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর ‎সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক‎ সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ ‎সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা ‎বালাগঞ্জে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার হবিগঞ্জে মউশিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়াইছড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ২১ নভেম্বর সকালে সীমান্তবর্তী নন্দীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
‎
‎শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে কুলাউড়া উপজেলার মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি বিশেষ টহল দল। সীমান্ত পিলার ১৮৪৫/এম থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নন্দীগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ২ হাজার ৫১০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ১১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
‎
‎সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎উদ্ধার করা তামাকজাত পণ্য বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পণ্যের মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করার তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন

কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ

সময় ০৬:১৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬