সিলেট ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
News Title :
লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন জামালপুরে সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেট টুগেদার অনুষ্ঠিত ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে গোলাপগঞ্জ যাত্রা ও শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর ‎সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক‎ সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ ‎সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা ‎বালাগঞ্জে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার হবিগঞ্জে মউশিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক‎ সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের  মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি-র সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
‎
‎বৈঠকে সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন, বসার স্থান সংকট নিরসন এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা মন্ত্রীর সামনে তুলে ধরেন।
‎এ সময় মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আইনজীবীদের যৌক্তিক দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং ভবন নির্মাণের বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সিলেটের বিচারপ্রার্থী মানুষ ও আইনজীবীদের সুবিধার্থে অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।
‎
‎বৈঠকে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি, অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আশিক উদ্দিন আশুক, সিলেট জেলা যুবদলের সাবেক নির্বাচিত সভাপতি ও সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ এবং সদস্য সচিব অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি 
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন

‎সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক‎ সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সময় ০৬:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬