
বালাগঞ্জে পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবাসহ মোঃ সাকিম মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গত ২০ নভেম্বর বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারের সার্বিক দিকনির্দেশনায় এসআই সৌরভ সাহার নেতৃত্বে বালাগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বালাগঞ্জ থানাধীন ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম রাধাকোনা এলাকায় অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ মোঃ সাকিম মিয়া (২৬)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত শামছুল হকের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা পশ্চিম রাধাকোনা (সরকারি আশ্রয়কেন্দ্র), বালাগঞ্জ।
এ ঘটনায় এসআই সৌরভ সাহা বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে বালাগঞ্জ থানার মামলা নং-০৫/৭৭, তারিখ ২০/১১/২০২৬ খ্রিঃ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ সাকিম মিয়াকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
বালাগঞ্জ প্রতিনিধি। 


















