সিলেট ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
News Title :
লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন জামালপুরে সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেট টুগেদার অনুষ্ঠিত ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে গোলাপগঞ্জ যাত্রা ও শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ‎জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর ‎সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক‎ সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ ‎সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা ‎বালাগঞ্জে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার হবিগঞ্জে মউশিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

সাপ্তাহিক ছুটি ও নভেম্বরের বৃষ্টি উপেক্ষা করে জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে তদারকি করছেন জামালপুরের জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু ইলিয়াস মল্লিক।
‎
‎শনিবার ২১ নভেম্বর সরকারি ছুটির দিনেও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি, তথ্যের যথার্থতা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

নভেম্বরের বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দায়িত্ব পালনের মাধ্যমে কর্মসূচির কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছেন। বিভিন্ন ইউনিয়নে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই ও প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
‎
‎সংশ্লিষ্টদের মাঠপর্যায়ে উপস্থিতি ও তদারকির ফলে তথ্য সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
‎
‎ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ এবং প্রকৃত উপকারভোগী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে মাঠপর্যায়ের কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলে আশা করছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে ১৬তম এশিয়ান কারি এওয়ার্ডস ও গালা ডিনারপার্টি সফলভাবে সম্পন্ন

জামালপুরে সাপ্তাহিক ছুটি ও বৃষ্টি উপেক্ষা করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

সময় ১০:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬