
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা ও তাঁদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ নভেম্বর দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে মাদক সেবনের ভিডিও ধারণের জেরে একটি চক্র পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে চার সাংবাদিককে হেনস্তা করে।
পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়, যা স্বাধীন সাংবাদিকতার ওপর বড় ধরনের হুমকি।
বক্তারা অবিলম্বে ওই সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
টাঙ্গাইল প্রতিনিধি 



















