সিলেট ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
News Title :
বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালিও  আলোচনা সভা অনুষ্ঠিত। বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ‎কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ভারতীয় সিগারেট উদ্ধার জামালপুরে চেয়ারম্যান প্রার্থী সোহাগের উঠান বৈঠকে জনতার ঢল সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে‎ খাজাঞ্চি ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎এট মিড নাইট, মাই হেড কিট কিট, মাই হেড হট অ্যান্ড মাই হেড রাউন্ড! ‎লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ‎বানিয়াচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জগন্নাথপুরে জোড়া খুন:

‎সিলেটে এসআরবি-৯ এর অভিযানে প্রধান আসামির ছেলে গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে রাস্তা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় দুই ভাই হত্যার ঘটনায় জড়িত ১৮ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি দুখু মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে
‎স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
‎শনিবার (০৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন চকেরবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং সদর কোম্পানী (সিলেট)-এর একটি আভিযানিক দল।
‎
‎গ্রেপ্তারকৃত দুখু মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রামের ১ নম্বর বিবাদী আবুল কাশেমের ছেলে।
‎
‎প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পীরেরগাঁও এলাকার বাসিন্দা ভিকটিম মতিউর রহমান (৪৮) ও মুজিবুর রহমানের (৪১) পরিবারের সঙ্গে বিবাদীদের দীর্ঘদিন ধরে জমিজমা, খাসজমি, গবাদিপশু চরানো এবং যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। গত ২৭ অক্টোবর সকাল ৯টার দিকে মতিউর রহমান মাঠে যাওয়ার পথে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর এলোপাতাড়ি হামলা চালায়। তাকে বাঁচাতে ভাই আতাউর রহমান ও চাচাতো ভাই মুজিবুর রহমান এগিয়ে এলে তাদেরকেও মারাত্মক জখম করা হয়।
‎
‎আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন (২৮ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন মুজিবুর রহমান।
‎
‎এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মতিউর রহমানের ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৪, তারিখ: ৩০/১০/২০২৬খ্রি.) দায়ের করেন।
‎
‎এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালিও  আলোচনা সভা অনুষ্ঠিত।

জগন্নাথপুরে জোড়া খুন:

‎সিলেটে এসআরবি-৯ এর অভিযানে প্রধান আসামির ছেলে গ্রেপ্তার

সময় ০২:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬