সিলেট ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
News Title :
বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালিও  আলোচনা সভা অনুষ্ঠিত। বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ‎কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ভারতীয় সিগারেট উদ্ধার জামালপুরে চেয়ারম্যান প্রার্থী সোহাগের উঠান বৈঠকে জনতার ঢল সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে‎ খাজাঞ্চি ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎এট মিড নাইট, মাই হেড কিট কিট, মাই হেড হট অ্যান্ড মাই হেড রাউন্ড! ‎লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শান্তিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ‎বানিয়াচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‎টাঙ্গাইলের মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মধুপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার চুনিয়া ও আউশনারা ইউনিয়নের মোটেরবাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
‎
‎মধুপুর থানা সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকের দিকনির্দেশনায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মোস্তাইন ও এএসআই আরিফসহ সঙ্গীয় ফোর্স চুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় চুনিয়া সরকারপাড়া এলাকার মৃত আতিকুর রহমান রিপনকে গ্রেপ্তার করা হয়।
‎
‎অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে এসআই কামরুল ইসলাম ও এএসআই পিন্টু তালুকদারের নেতৃত্বে পুলিশ দল আউশনারা ইউনিয়নের মোটেরবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২ কেজি গাঁজাসহ আনছার আলী (৪০) ও জয়নাল আবেদীন (২৯) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
‎পুলিশ জানায়, এ দুটি ঘটনায় মধুপুর থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও দুজন পলাতক আসামি রয়েছে, যাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎রোববার (৮ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালিও  আলোচনা সভা অনুষ্ঠিত।

‎টাঙ্গাইলের মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সময় ০১:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬