সিলেট ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার লাখাইর করাব ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী রতন বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ‎বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আরিফ আটক

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও অর্থ প্রবেশে আইনশৃঙ্খলার অবনতি ছাড়া লাভ কী: ডা. শফিকুর রহমান

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অর্থ ও প্রাণঘাতী অস্ত্র প্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সীমান্ত দিয়ে এসব অবৈধ অস্ত্র ও অর্থ প্রবেশ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছাড়া আর কোনো লাভ হয় না।
‎
‎শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউসের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
‎
‎ডা. শফিকুর রহমান বলেন,ভারত থেকে যদি দেশে অবৈধ টাকা ও প্রাণঘাতী অস্ত্র প্রবেশ করে, তবে এতে সরকার থেকে লাভ কী? সীমান্ত দিয়ে এসব অবৈধ অস্ত্র ও অর্থ ঢুকলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছাড়া আর কিছুই হয় না।
‎
‎তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। বিদেশি হস্তক্ষেপ কিংবা অনুপ্রবেশের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
‎
‎সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, স্থানীয় নির্বাচনে দলের অংশগ্রহণের বিষয়টি সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ এবং জনগণের আকাঙ্ক্ষার ওপর নির্ভর করছে।
‎
‎তিনি বলেন,আমরা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, পরিবেশ এবং জনগণের আকাঙ্ক্ষা পর্যবেক্ষণ করছি। অবস্থা ও পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেই যথাসময়ে দল সিদ্ধান্ত গ্রহণ করবে।
‎
‎মতবিনিময় সভায় সাংবাদিকরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থা ও বৈদেশিক নীতিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। ডা. শফিকুর রহমান সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যমের স্বাধীনতা ও সঠিক তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

‎মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা সেক্রেটারি ইয়ামীন আলী এবং হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।
‎
‎এ ছাড়া জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
‎
‎এর আগে মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছালে ডা. শফিকুর রহমানকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
‎
‎পরে তিনি শহরের শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন ও রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও অর্থ প্রবেশে আইনশৃঙ্খলার অবনতি ছাড়া লাভ কী: ডা. শফিকুর রহমান

সময় ০৬:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬