সিলেট ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
News Title :
বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ‎তথ্যের গভীরে, সত্যের সন্ধানে’—শেরপুরে দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের শুভযাত্রা বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, সেরা বক্তা সাইফুল দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ, ২ জন কে আটক করল এসআরবি-৯ ‎শেরপুরে ট্রাকে বিপুল পরিমাণ বিদেশি মদ,গ্রেপ্তার ২ নবীগঞ্জে পৌর কর সেবা সপ্তাহে আদায় ৪১ লাখ ৫৭ হাজার টাকা মাধবপুরে সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন, ৩টি ড্রেজার-বেকোসহ সরঞ্জাম ধ্বংস জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল ‎গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর ‎গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ

‎তথ্যের গভীরে, সত্যের সন্ধানে’—শেরপুরে দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের শুভযাত্রা

‎‘তথ্যের গভীরে, সত্যের সন্ধানে’—এই স্লোগানকে ধারণ করে দৈনিক মৌলভীবাজার প্রতিদিন পত্রিকার শুভযাত্রা উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১ অক্টোবর) শেরপুরের রয়েল মার্কেটের দ্বিতীয় তলায় দৈনিক মৌলভীবাজার প্রতিদিন পত্রিকার আঞ্চলিক অফিসে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের স্টাফ রিপোর্টার রিপন মিয়ার সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার ফাহাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ আজাদ,আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শিহাবুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শেখ মেঃ সাহেদ, শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই গৌতমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

‎এসময় বক্তারা বলেন, একটি সংবাদপত্রের মূল শক্তি হলো বস্তুনিষ্ঠতা, নির্ভুল তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতা। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের কথা তুলে ধরতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। নতুন এই পত্রিকা সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

‎বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি সংবাদ যাচাই-বাছাই এবং তথ্যের সত্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক মৌলভীবাজার প্রতিদিন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে পাঠকের আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎আলোচনা সভা শেষে পত্রিকাটির সফলতা ও দীর্ঘ পথচলা কামনা করে অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

‎তথ্যের গভীরে, সত্যের সন্ধানে’—শেরপুরে দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের শুভযাত্রা

সময় ০৯:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬