সিলেট ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
News Title :
বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ‎তথ্যের গভীরে, সত্যের সন্ধানে’—শেরপুরে দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের শুভযাত্রা বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, সেরা বক্তা সাইফুল দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ, ২ জন কে আটক করল এসআরবি-৯ ‎শেরপুরে ট্রাকে বিপুল পরিমাণ বিদেশি মদ,গ্রেপ্তার ২ নবীগঞ্জে পৌর কর সেবা সপ্তাহে আদায় ৪১ লাখ ৫৭ হাজার টাকা মাধবপুরে সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন, ৩টি ড্রেজার-বেকোসহ সরঞ্জাম ধ্বংস জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল ‎গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর ‎গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ

দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ, ২ জন কে আটক করল এসআরবি-৯

‎সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তাদের কাছ থেকে ৯৩ বোতল ভারতীয় ESKuf এবং ৭৫ বোতল FAIRDYL সিরাপ জব্দ করা হয়।

‎বৃহস্পতিবার (০১ অক্টোবর ) মধ্যরাতে দক্ষিণ সুরমা থানাধীন তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃত ব্যক্তিরা হল, মোঃ রিপন আহমদ (৩১) জকিগঞ্জ উপজেলার কচুয়া গ্রামের আব্দুল নূরের ছেলে ও মোঃ জাহিদ (২২) দোয়ারা বাজার উপজেলার গাছগোড়া গ্রামের মোঃ রাশেদের ছেলে।

‎এসআরবি-৯ সূত্রে জানা যায়, ১ অক্টোবর রাত আনুমানিক ১.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে করে মাদকের চালান সিলেট শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১.৪০ মিনিটে  দক্ষিণ সুরমার তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় এসআরবি-৯ এর আভিযানিক দল।

‎চেকপোস্টে সিগন্যাল দিয়ে ট্রাকটি থামানো হলে ভেতর থেকে চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদের মধ্যে দুইজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হলেও অপর দুইজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃতদের তথ্যের ভিত্তিতে ট্রাকের চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকানো ২টি প্লাস্টিকের বস্তা থেকে ৯৩ বোতল ভারতীয় ESKuf এবং ৭৫ বোতল FAIRDYL সিরাপ উদ্ধার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

‎এ বিষয়ে এসআরবি-৯ এর অতিঃ পুলিশ সুপার ও মিডিয়া অফিসার (কে. এম. শহিদুল ইসলাম সোহাগ) জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ, ২ জন কে আটক করল এসআরবি-৯

সময় ০৭:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬