সিলেট ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরের বাঁশচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‎মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ আইনে দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ‎দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন ‎জামালপুরে গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী করতে মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি ড. জহিরুল হকের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. জহিরুল হক শাকিলের মায়ের ইন্তেকাল সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে আইনের শাসন নিশ্চিত করা অতীব জরুরীঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত‎ বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার

নবীগঞ্জে পৌর কর সেবা সপ্তাহে আদায় ৪১ লাখ ৫৭ হাজার টাকা

‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় ১০ দিনব্যাপী ‘পৌর কর সেবা সপ্তাহ ও মেলা-২০২৬’ শেষ হয়েছে। মেলা চলাকালে পৌরবাসীর কাছ থেকে মোট ৪১ লাখ ৫৭ হাজার ৫০৬ টাকা পৌর কর আদায় হয়েছে।
‎
‎বৃহস্পতিবার(০১আগষ্ট) সকালে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ৫০ হাজার টাকার বেশি পৌর কর পরিশোধকারী ১১ জন করদাতাকে সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়। পৌর প্রশাসক সুলতানা জেরিন তাঁদের হাতে এসব স্মারক তুলে দেন।
‎
‎পৌরসভা সূত্রে জানা গেছে, নাগরিকদের কর পরিশোধে উৎসাহিত করা এবং করসংক্রান্ত সেবা সহজ করতে এ মেলার আয়োজন করা হয়। ১০ দিন ধরে পৌরসভার বিভিন্ন সেবা ও কর পরিশোধের সুযোগ পান নাগরিকেরা।
‎
‎সমাপনী অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা বলেন, পৌরসভার নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় পৌর কর গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও নাগরিকদের ভোগান্তি কমিয়ে কর আদায়ের কার্যক্রম পরিচালনার কথা জানান তাঁরা।
‎
‎অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের বাঁশচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নবীগঞ্জে পৌর কর সেবা সপ্তাহে আদায় ৪১ লাখ ৫৭ হাজার টাকা

সময় ০৭:০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬