সিলেট ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরের বাঁশচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‎মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ আইনে দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ‎দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন ‎জামালপুরে গ্রাম আদালত কার্যক্রমকে শক্তিশালী করতে মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি ড. জহিরুল হকের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. জহিরুল হক শাকিলের মায়ের ইন্তেকাল সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে আইনের শাসন নিশ্চিত করা অতীব জরুরীঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎জলবায়ু ন্যায়বিচারের দাবিতে জামালপুরে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত‎ বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার

জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল

‎সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাট উপজেলা যুবদলের ব্যানারে আয়োজিত মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ হারুন।

‎পথসভায় সভাপতির বক্তব্যে হারুন উর রশিদ হারুন বলেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলকে আরও সংগঠিত করতে বিগত দিনে হামলা-মামলার শিকার ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

‎তিনি বলেন, যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ব্যবসা-বাণিজ্য করছেন এবং ‘ডেবিলদের’ আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের তৃণমূল যুবদল প্রত্যাখ্যান করবে।

‎এ সময় সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুকে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
‎মিছিলে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত এলাকার নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরের বাঁশচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল

সময় ০৭:০০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬