সিলেট ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
News Title :
বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ‎তথ্যের গভীরে, সত্যের সন্ধানে’—শেরপুরে দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের শুভযাত্রা বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, সেরা বক্তা সাইফুল দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ, ২ জন কে আটক করল এসআরবি-৯ ‎শেরপুরে ট্রাকে বিপুল পরিমাণ বিদেশি মদ,গ্রেপ্তার ২ নবীগঞ্জে পৌর কর সেবা সপ্তাহে আদায় ৪১ লাখ ৫৭ হাজার টাকা মাধবপুরে সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন, ৩টি ড্রেজার-বেকোসহ সরঞ্জাম ধ্বংস জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে মিছিল ‎গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর ‎গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ

১১ বছরের কিশোরী ভাতিজিকে ধর্ষণের মামলায় অভিযুক্ত আপন চাচা গ্রেফতার

ধর্ষণের অভিযোগে আটক চাচা হাছান আহমদ।

‎সিলেটের বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ১১ বছরের আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক চাচা হাছান আহমদকে (৪০) লক্ষ্মীপুর জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
‎
‎বুধবার গভীর রাতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১ অক্টোবর) লক্ষ্মীপুর থেকে আসামি হাছান আহমদকে নিয়ে বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা হয় পুলিশের ওই অভিযানিক দল।
‎
‎​এর আগে গত ৮ আগস্ট সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত হাছান আহমদ একই ইউনিয়নের মৃত আপ্তাব আলীর ছেলে এবং পেশায় একজন প্রাইভেটকার চালক।
‎
‎​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা প্রবাসে থাকায় তার মা মেয়েকে নিয়ে বাড়িতে একা বসবাস করতেন। ঘটনার দিন শিশুর মা আসরের নামাজ পড়ার সময় সুযোগ বুঝে তার ভাসুর হাছান আহমদ ভাতিজিকে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে হাত ও মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরবর্তীতে পরিবারের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও চিকিৎসা সংক্রান্ত অন্যান্য কাজে ব্যস্ত থাকায় থানায় মামলা দায়ের করতে কিছুটা বিলম্ব হয়।
‎
‎​ঘটনার প্রায় এক মাস পর ভুক্তভোগীর মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত চাচা পলাতক ছিলেন।
‎
‎​এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, মামলা রুজু হওয়ার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেফতারে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকা থেকে অভিযুক্ত হাছান আহমদকে গ্রেফতার করে। আসামিকে নিয়ে আসার পর আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় নিসচার উদ্যোগে সড়কে ঝোপঝাড় পরিষ্কার, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

১১ বছরের কিশোরী ভাতিজিকে ধর্ষণের মামলায় অভিযুক্ত আপন চাচা গ্রেফতার

সময় ০২:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬