সিলেট ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার ‎ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ‎শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু, কমবে জনদুর্ভোগ ‎সিলেটে চা বাগান থেকে পুলিশের লুণ্ঠিত চায়না রাইফেল উদ্ধার ‎অপরাধী গ্রেফতার হলে কোনো তদবির চলবে না- এমপি ডা. জীবন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১, মোটর সাইকেল জব্দ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ গ্রেপ্তার ১‎ ‎কোম্পানীগঞ্জে এসআরবি-৯ এর অভিযান: ১১০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে জামিয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসায়, সাম্প্রতিক সময়ে শিশু বা শিক্ষার্থী নিখোঁজ হওয়া, শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে এবং শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক বিকাশ এবং মাদ্রাসায়-অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক জোরদারের লক্ষ্যে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে প্রিন্সিপাল মাওলানা আবু হামিদ মোমশাদ হাসান এর সভাপতিত্বে অভিভাবকদের সাথে বিশেষ পরামর্শ ও মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে।

‎এসময় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু হামিদ মোমশাদ হাসান অভিভাবকদের উদ্দেশে বলেন, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থী নিখোঁজ হওয়া বা শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের আরোও দায়িত্বশীল হতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত হয় না; গুণগত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সম্মিলিতভাবে কাজ করতে হবে। সন্তান নিয়মিত মাদ্রাসায় যাচ্ছে কি না, ঠিকমতো ক্লাস করছে কি না এবং পড়াশোনায় তার অগ্রগতি কেমন—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখতে হবে। মাদ্রাসার সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি সন্তানের আচরণ ও চলাফেরার উপরও নজর দেয়া প্রয়োজন। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে—এসব বিষয়ে অভিভাবকদের দায়িত্বশীলভাবে খোঁজ রাখতে হবে।

‎এসময় উপস্থিত ছিলেন, বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রাথী, বানিয়াচং প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও এনটিভি‘র প্রতিনিধি সাংবাদিক আক্তার হোসেন আলহাদী।

‎এ সময় সাংবাদিক আলহাদী বলেন, শিক্ষার্থী নিখোঁজ হওয়া ও শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে অভিভাবকদের উদ্যেশ্য তিনি বলেন, প্রত্যাক শিক্ষার্থীর অভিভাবকদের উচিৎ তাদের সন্তানদের প্রতি আরোও দায়িত্বশীল হওয়া, যেমন প্রতিদিন স্কুল-মাদ্রাসার ক্লাস শুরু হওয়ার আগে এবং স্কুল-মাদ্রাসা ছুটির হওয়ার পর পরই তাদের ছোট ছোট কোমলমতি বাচ্চাদের নিজ দায়িত্বে বাড়ি নিয়ে যাওয়া। এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা, যেনো শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও স্কুল-মাদ্রাসা ফাঁকি না দিতে পারে, সে জন্য অভিভাবকদের আরো সচেতন হতে হবে।

‎এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান, শিক্ষক মাওলানা ক্বারী রায়হান আহমেদ, মাওলানা নবীর আলী, মাওলানা হামিদুর রহমান সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি সুরুজ গ্রেপ্তার

শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

সময় ০৩:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬