সিলেট ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নিজ অর্থে সেতু নির্মাণ করলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ‎কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু জৈন্তাপুর সাফরি নদীপাড় থেকে হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও ১১১ রাউন্ড গুলি উদ্ধার‎ ‎জামালপুরে আরডিএস-এর রেইজ প্রকল্পের আওতায় ‘কমিউনিটি আউটরিচ’ সভা অনুষ্ঠিত মাধবপুরে সুরমা চা বাগানে অভিযান, ৩২ বোতল স্কুপসহ আটক ১ জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত কুলাউড়ায় পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্ত হয়নি‎ সুপারিশ পেয়েও নিয়োগ আটকে ছিল, অবশেষে ৬৭ জনের অপেক্ষার অবসান গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন,‎আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

‎মৌলভীবাজারের জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্তকৃত শিক্ষক হলেন উপজেলা শহরের জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক কবির আহমদ।
‎
‎এবিষয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাদ্রাসার ম্যানেজিং কমিটির এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষ বরাবর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পত্র প্রেরণ করা হয়েছে।
‎
‎জানা যায়, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কবির আহমদ এর বিরুদ্ধে দীর্ঘদিন থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত কয়েকবছর পুর্বে এ ধরণের অশ্লীল নারী কর্মকান্ডের সাথে জড়িত থাকার এক অভিযোগে তার উপর মামলা হয় এবং তিনি হাজতবাস করেন। গত কয়েকদিন থেকে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন প্রবাসীর স্ত্রীর সাথে ২১ মিনিট ১৯ সেকেন্ডের এক অশ্লীল ভাষায় কথাবার্তার অডিও (সংরক্ষিত) ফাঁসের ঘটনা ঘটলে মাদ্রাসার ভাবমূর্তি বিনষ্ট হওয়ায় ম্যানেজিং কমিটি তাকে বিধি মোতাবেক শোকজ নোটিশ প্রেরণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষক কবির আহমদ শোকজ নোটিশের জবাব না দেয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
‎
‎অভিযোগের বিষয়ে সাময়িক বরখাস্তকৃত শিক্ষক কবির আহমদ বলেন, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বর্তমান শিক্ষানুরাগী সদস্য ডাঃ আবুল হোসেনের জুড়ী শহরের প্রতিষ্ঠান নাহার ফার্মেসির একটি ঘটনা নিয়ে দীর্ঘদিন থেকে আমার সাথে  দ্বন্দ্ব চলছে। এরই অংশ হিসেবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছে। আমি কারণ দর্শানোর নোটিশ জমা দেওয়ার জন্য সময় চেয়ে আবেদন করলেও আমাকে সময় না দিয়ে একতরফা আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
‎
‎জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার শিক্ষক কবির আহমদ কে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত সাপেক্ষে এবং বিধি মোতাবেক পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
‎
‎জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম বলেন, শিক্ষক কবির আহমদ কে মাদ্রাসার ম্যানেজিং কমিটি বরখাস্ত করে আমাকে অবহিত করেছে। অবহিত পত্রে জানতে পারলাম, কবির আহমদ কে শোকজ করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেয়ায় শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নিজ অর্থে সেতু নির্মাণ করলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

সময় ০৬:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬