সিলেট ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার লাখাইর করাব ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী রতন বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ‎বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ভুয়া চিকিৎসক আরিফ আটক

যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদের প্রথম কমিটি ঘোষণা, সভাপতি শাহ মুনিম, সম্পাদক এম ইয়াওর উদ্দিন।

‎যুক্তরাজ্যে সিলেট বিভাগের মানুষের বিভিন্ন গণদাবি, অধিকার ও কল্যাণ নিয়ে কাজ করার লক্ষ্যে গঠিত সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন বছরের জন্য ৫১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
‎
‎বুধবার (৯ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদুস সামাদ জেপির সভাপতিত্বে এবং সলিসিটর এম ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎সভায় শাহ মুনিমকে সভাপতি, সলিসিটর এম ইয়াওর উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মাহবুবুর রহমান কুরেশীকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্যের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
‎
‎নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আবু তাহের চৌধুরী নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
‎
‎সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেট বিভাগের মানুষের পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি সিলেটের বিভিন্ন যৌক্তিক গণদাবি ও জনস্বার্থের বিষয়গুলো সংশ্লিষ্ট মহলে তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
‎
‎তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে দল-মত নির্বিশেষে জনকল্যাণমুখী করার আহ্বান জানান।
‎
‎সাধারণ সভায় উপস্থিত অতিথিরা নতুন কমিটির সফলতা কামনা করেন। একই সঙ্গে সিলেট বিভাগের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদের প্রথম কমিটি ঘোষণা, সভাপতি শাহ মুনিম, সম্পাদক এম ইয়াওর উদ্দিন।

সময় ১১:০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬