
অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ।
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার-এর নির্দেশনায় এবং ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিম-এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ডিবি (দক্ষিণ) পুলিশের কর্মকর্তা ও সদস্যরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালান। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সন্দেহভাজনদের গতিবিধির ওপর বিশেষ নজরদারি করা হয়।
পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধ মাদক ও অন্যান্য অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ জানায় টাঙ্গাইল শহরসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
মো: সাজিদ পিয়াল টাঙ্গাইল থেকে 















