সিলেট ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎দেলদুয়ার সদর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে প্রতিমন্ত্রী টুকু চোরাই গরুর পাল মাড়িয়ে দিচ্ছে কৃষকের ধান; গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাই গরু চলাচলের অভিযোগ ‎নিখোঁজের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ‎ডিজিটাল ভূমি জরিপে মৌসুমী শব্দ বিলুপ্তি ও চাকরির নিরাপত্তার দাবিতে মহাপরিচালক কে স্মারকলিপি ‎বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেফতার ৩‎ টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত‎ গোপালপুরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

গোপালপুরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

‎মঙ্গল শোভাযাত্রায় মুখর পৌর শহর ছড়াল ধর্মীয় সম্প্রীতি ও শান্তির বার্তা, উৎসাহ-উদ্দীপনা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোপালপুর কেন্দ্রীয় আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে গোপালপুর কেন্দ্রীয় কালীমন্দির কমিটির আয়োজনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। শ্রীকৃষ্ণের লীলাকীর্তন ও ভজনের সুরে মুখর হয়ে ওঠে পৌর শহরের বিভিন্ন সড়ক। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবে, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, উপজেলা জাসাসের সভাপতি ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনুর আহমেদ সোহাগ, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, যুবদলের উপজেলা সদস্য সচিববদিউজ্জামান রানা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিত দে নিন্টু, সাধারণ সম্পাদক প্রলয় কুন্ডু, সিনিয়র সহসভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক গণেশ চন্দ্র পাল ও দীলিপ কুমার দাস।
‎এ ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গোপালপুর শাখার সাংগঠনিক সম্পাদক প্রবাস চন্দ্র দেবনাথ, ভেন্ডার সমিতির সভাপতি মো.লাভলু, ছাত্রদল নেতা নাঈম ও পিয়াসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিএনপি নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দুষ্টের দমন শিষ্টের পালন ও ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। তাঁর আবির্ভাবকে স্মরণ করে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা জন্মাষ্টমী পালন করেন।
‎দিনব্যাপী এ আয়োজনে গোপালপুরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি মঙ্গল শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ে পুরো পৌর শহরে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালপুরে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

সময় ০৫:৩৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬