সিলেট ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
News Title :
‎বিয়ানীবাজারে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু‎ ‎চুনারুঘাটে ডিবি’র অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার ‎এ-লেভেলে সাফল্য আয়ানের, ভর্তির সুযোগ পেলেন ‘University of Bristol-‘ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং’-এ পাজুর আগুনে পুড়ছে বন, ২০০ পাজুর কালো ধোঁয়ায় বিপন্ন ছাতক, মাসে পুড়ছে ১,৪০০ টন কাঠ শান্তিগঞ্জে ১৭৫ পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ ‎আধুনিক বিশ্বে টক্কর দিতে বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার অপরিহার্য: সুবিপ্রবি উপাচার্য ‎র‍্যাবের অভিযানে বিয়ানীবাজারে ৬ জুয়ারি  গ্রেপ্তার, ৬টি স্মার্টফোন উদ্ধার ‎কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসা সেবা যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ্যাম্পটনে উচ্চশিক্ষার সুযোগ পেলেন আনন্দ নিকেতনের কৃতি শিক্ষার্থী নাহিয়ান ‎ছাতকে রনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, দুই গ্রামের সংবাদ সম্মেলন

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ্যাম্পটনে উচ্চশিক্ষার সুযোগ পেলেন আনন্দ নিকেতনের কৃতি শিক্ষার্থী নাহিয়ান

চৌধুরী নুরুন্নবী নাহিয়ান (ফাইল ছবি)

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান চৌধুরী নুরুন্নবী নাহিয়ান উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্য গমন করছেন। তিনি সেদেশের ঐতিহ্যবাহী ও বিখ্যাত ‘ইউনিভার্সিটি অব সাউথ্যাম্পটন’ (University of Southampton)-এ ‘এ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স উইথ ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট’ (Aeronautics and Astronautics with Industrial Placement) বিষয়ে অধ্যয়ন করবেন।

‎সিলেটের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দ নিকেতন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী নাহিয়ানের এই স্বপ্নের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে আগামী ১০ সেপ্টেম্বর।

‎নাহিয়ানের পিতা উচ্চপদস্থ কর্মকর্তা গোলাম মোস্তফা চৌধুরী লিটন ও মাতা ফারহানা ইসলাম একজন সু-গৃহিণী। জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখতে যাওয়া আদরের সন্তানকে বিদায় জানানোর মুহূর্তে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

‎অভিভাবক হিসেবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাহিয়ানের বাবা গোলাম মোস্তফা চৌধুরী লিটন বলেন, সন্তানের এমন অর্জনে অভিভাবক হিসেবে আমাদের কাছে যেমন মহা আনন্দের, তেমনি সন্তানকে চোখের আড়াল করার এক অচেনা ব্যাকুলতাও কাজ করছে। আমাদের আদরের ছেলের শুভ ও নিরাপদ যাত্রা এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সকলের কাছে বিনীতভাবে দোয়া প্রার্থনা করছি।

‎তিনি আরও বলেন, আল্লাহ যেন আমার সন্তানকে সহীহ-সালামাতে গন্তব্যে পৌঁছান এবং সব ধরনের বিপদ-আপদ থেকে তাকে নিরাপদে রাখেন, এটাই আমাদের পরম চাওয়া।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, কৃতি শিক্ষার্থী নাহিয়ান যেন বিদেশের মাটিতে নিজের যোগ্যতা প্রমাণ করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারেন, সে জন্য তাঁর পরিবার সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বিয়ানীবাজারে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু‎

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ্যাম্পটনে উচ্চশিক্ষার সুযোগ পেলেন আনন্দ নিকেতনের কৃতি শিক্ষার্থী নাহিয়ান

সময় ১১:১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬