সিলেট ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার‎

‎সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। সোমবার (১১ আগস্ট) মধ্যরাতে উপজেলার পাঁচমাইল বাজার এলাকার একটি দোকান থেকে তাদের আটক করা হয়।
‎গ্রেফতারকৃতরা হল, গোলাপগঞ্জ উপজেলার বরায়া উত্তরভাগ গ্রামের সিরাজুর রহমানের ছেলে জামিরুল রহমান (২৮), দাড়িপাতন গ্রামের আব্দুল হান্নান ছেলে রুহুল আমিন (৩০),বরায়া উত্তরভাগ গ্রামের কুটু মিয়ার ছেলে জুবের আহমেদ (৩৮) ও একই এলাকার আব্দুল শহিদ ছেলে সোয়েব আহমেদ (২৬)।
‎
‎র‍্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, সোমবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে র‍্যাব-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে— পাঁচমাইল বাজারের একটি দোকানের ভেতরে কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। সংবাদ পেয়ে রাত ১২টা ৩৫ মিনিটে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা কৌশলে পালানোর চেষ্টা করে।
‎এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা ‘Safari’, ‘1xbet’ সহ বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে নিয়মিত অনলাইনে জুয়া খেলে আসছিল। পরবর্তীতে তাদের কাছে থাকা জুয়ার কাজে ব্যবহৃত ৪টি আধুনিক স্মার্টফোন জব্দ করা হয় এবং তাদের ফোনে তল্লাশি চালিয়ে অনলাইন জুয়া খেলার পর্যাপ্ত আলামত পাওয়া যায়।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরপূর্বক গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার‎

সময় ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬