
এবারের এসএসসি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে সেঁজুতি চক্রবর্তী। সে ঐতিহ্যবাহী অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশগ্রহণ করে ‘গোল্ডেন জিপিএ-৫’ অর্জন করেছে।
এমন ফলাফলে দারুণ উচ্ছ্বসিত সেঁজুতি তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান হিসেবে তুলে ধরেছে তার মায়ের ত্যাগ ও প্রচেষ্টাকে। পাশাপাশি নিজের এই কৃতিত্বের জন্য বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে সে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সেঁজুতি জানায়, সে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়। সেই সাথে বড় হয়ে একজন দক্ষ ও সেবাপরায়ণ চিকিৎসক হওয়াই তার মূল লক্ষ্য।
পারিবারিক জীবনে সেঁজুতিরা দুই ভাই-বোন। তার একমাত্র বড় ভাই কল্লোল চক্রবর্তী বর্তমানে বগুড়া মেডিকেল কলেজে ৪র্থ বর্ষে পড়াশোনা করছেন। তাদের পিতা প্রয়াত আইনজীবী কানুলাল চক্রবর্তী এবং মাতা বাণী চক্রবর্তী একজন সরকারি চাকরিজীবী।
স্টাফ রিপোর্টার 
















